শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২৯ জুন ২০২০
শ্রীমঙ্গলে নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই জব্দ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নকল ও বেশি দামে স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত সামগ্রী বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।
অভিযানে শহরের সাইফুর রহমান মার্কেটের ভ্রাম্যমাণ বিক্রেতা হাসু তালুকদারকে নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই বিক্রির দায়ে ২০ হাজার টাকা, শহরের হবিগঞ্জ সড়কের জয়ন্তী এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় স্বাস্থ্য সুরক্ষার ব্যবহৃত বিভিন্ন নকল পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন বলেন, করোনার এই সংকটকালে নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য বেচাকেনা করা কোনভাবেই মেনে নেয়া হবে না। এজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নকল স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহিত পণ্য বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























