নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫১, ২৯ জুন ২০২০
শ্রীমঙ্গলে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ওই ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার যথাযথ প্রক্রিয়ায় ভবন নির্মাণ না করায় আশপাশের বেশ কিছু বাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে বলে -এমন অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা শ্রীমঙ্গল পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করার খবর পাওয়া গেছে।
পৌরসভার অন্তর্ভুক্ত অনুমোদন ছাড়া কিভাবে বহুতল ভবন নির্মাণ হয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে, নির্মাণাধীন বাসার মালিক পক্ষের লোকজন জানিয়েছেন, যথারীতি সকল নিয়ম মেনে ভবন নির্মাণ কাজ করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় রাধা কান্ত বিশ্বাস নামে এক ব্যাক্তি গত বছর আড়াই শতক জায়গা ক্রয় করেন। এবছর শুরুতে সেখানে মাটি ভরাট করে ৪ তলা বিশিষ্ট একটি দালান নির্মাণের কাজ শুরু করেন, বর্তমানে ২তলার কাজ সম্পন্ন হওয়ার পর সেখানকার স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে গত ২৫ মে শ্রীমঙ্গল পৌরসভায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয় পৌরসভায় আপত্তি জানানোর পর ওইদিন থেকে ভবন র্নিাণের কাজ বন্ধ রয়েছে।
অত্র এলাকার বাসিন্দা তিমির বনিক জানান পৌরসভার অনুমতি ব্যাতিরেখে শহরে কিভাবে একটি বহুতল ভবন নির্মাণ হয় তা আমার বোধগম্য নয় যেখানে এলাকায় জনসাধারণ লিখিত অভিযোগ করেছেন তারপর পৌরসভা অভিযোগের ভিত্তিতে নোটিশ প্রদান করলেও ভবন মালিক কাজ চালিয়েছেন নিয়মিত।
আরেক প্রতিবেশি কানু সাহা অভিযোগ করে বলেন এখানে একটি পুকুর ছিলো যেটি ভরাট করে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিল্ডিংটি তৈরী করা হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আমরা এলাকার সবাই মিলে পৌরসভা এবং থানায় একটি লিখিত অভিযোগ করেছি বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
অভিযোগের ব্যাপারে রাধা কান্ত বিশ্বাস বলেন, আমি পৌরসভার লিখিত আবেদন করি কয়েকমাস আগে এবং স্বীকৃত ইঞ্জিনিয়ার দিয়ে পরিকল্পনা করেই কাজ শুরু করি। আমার আবেদনের পর পৌরসভা থেকে মৌখিক অনুমোদন দিয়ে আমাকে বলা হয়েছিল কাজ শুরু করেন , আমাদের প্রসেস করতে একটু সময় লাগবে। অভিযোগ দিয়েছেন যে ২/৩ জন তাদের কেউ কেউ রাস্তার উপর ঘর করেছেন। ব্যক্তিগত হিংসা থেকে আমাকে হয়রানি করা হচ্ছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহির আহমেদ বলেন আমাদের কাছে একটি অভিযোগ করেছেন মাষ্টার পাড়া এলাকাবাসী সেই অভিযোগের পরিপেক্ষিতে আমার একটি নোটিশ পাঠিয়ে ভবন মালিককে কাজ বন্ধ রাখার পরামর্শ দেই এবং আরেকটি নোটিশে ভবন এলাকা ও রাস্তা জরিপ করার বিষয়ে অবগত করানো হয় এবং জরিপের সিদ্ধান্ত পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























