প্রকাশিত: ১৮:৫৬, ৩০ জুন ২০২০
মৌলভীবাজারে করোনা চিকিৎসায় অগ্রণী ব্যাংকের অক্সিজেন কনসেনট্রেটর
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৪ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলামের উদ্যোগে এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সমন্বয়ে মঙ্গলবার (৩০ জুন) এ অক্সিজেন কনসেনট্রেটরগুলো হস্তান্তর করা হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার আঞ্চলিক শাখা এটি বাস্তবায়ন করে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মহামারী করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের অক্সিজেন সরবরাহ সমস্যার সমাধানে এ চিকিৎসার জন্য সহায়তা দেন অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম।
অক্সিজেন কনসেনট্রেটর বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো, সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ, অগ্রণী ব্যাংক লিমিটেড এর আঞ্চলিক প্রধান সহকারী মহা ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ, প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক সুয়েজ প্রমুখ।
উল্লেখ্য যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম মৌলভীবাজারের বাসিন্দা। তাঁর পৈত্রিক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে।
এর আগে মোহাম্মদ শামস্-উল ইসলাম এর উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে আবুল খায়ের গ্রুপ।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























