ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

প্রকাশিত: ২২:৫১, ১ জুলাই ২০২০

ফুলেল শহর কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজারের ‘মাহাদী ইলেভেন’

ফুলেল শহর মৌলভীবাজার গড়তে এবার যুক্ত হলো খেলোয়াড়দের সংগঠন- মাহাদী ইলেভেন

বুধবার ( জুলাই) মৌলভীবাজারের জেলা স্টেডিয়ামে বিভিন্ন জাতের ফল ফুলের গাছ লাগিয়ে কার্যক্রম শুরু করে ক্লাবটি

এতে অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদস্য জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ, মাহাদী ইলেভেন-এর যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ চৌধুরী, সিপিএম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটির সদস্য  খেলোয়াড়েরা

ফুল ফলগুলোর মধ্যে ছিলো কৃষ্ণচূড়া, কদম, চেরি, আম, সফেদা, তুঁতফল ইত্যাদি

মাহাদী ইলেভেন-এর যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ চৌধুরী বলেন- ফুলেল শহরের কার্যক্রমে আমরা পুরো শহরকে ফুলেফুলে ছেয়ে দিতে চাই, তবে অবশ্যই পরিকল্পিতভাবে পুরো বছর জুড়ে যেন শহরে ফুল ফুটে, সেজন্য বর্ষজীবি ফুলগাছ লাগাতে চাই সাথে ফলের গাছও লাগানো হবে এই গাছ লাগানো কর্মসূচি মাসব্যাপী চলবে

উল্লেখ্য- মৌলভীবাজারে ফুলেল শহর কার্যক্রম শুরু করেন কানাডা প্রবাসী নূরুর রহমান তরফদার অধ্যাপক আব্দুল খালিকসহ শহরের ফুলপ্রিয় মানুষজন এরপর প্রবীণাঙ্গণ গড়ে তোলাসহ বড় পরিসরে ফুলেল শহর কার্যক্রম করে যাচ্ছেন মেয়র ফজলুর রহমান

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়