মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২ জুলাই ২০২০
আপডেট: ১৮:৫৮, ২ জুলাই ২০২০
আপডেট: ১৮:৫৮, ২ জুলাই ২০২০
মৌলভীবাজারে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বৃহস্পতিবার (২ জুলাই) করোনা পজিটিভ এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং করোনার উপসর্গ নিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এর আগে থেকে তিনি নিজের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বিকেল শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়। দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে আজ দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ৯০ বছর বয়সী আরও একজনের মৃত্য হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে- জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























