মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৩ জুলাই ২০২০
আপডেট: ২০:১৫, ৩ জুলাই ২০২০
আপডেট: ২০:১৫, ৩ জুলাই ২০২০
মৌলভীবাজারে খাদ্যর সন্ধানে লোকালয়ে বিপন্ন বানর
গ্রামবাসীর হাতে শেকলবন্দি বিপন্ন বানর
মৌলভীবাজার সদর উপজেলায় খাদ্যের সন্ধানে লোকালয়ে গ্রামবাসীর হাতে আটকা পড়েছে একটি বিপন্ন বানর। উৎসাহী এলাকাবাসী পুরো গ্রামজুড়ে দলছুট বানরটিকে ধাওয়া দিয়ে আটক করেছে। এখন লোহার শেকলে বেঁধে রাখা হয়েছে। অবশ্যই স্থানীয় কিছু তরুণ বানরটিকে উদ্ধারে বনবিভাগকে খবর দিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন থেকে শুক্রবার (৩ জুলাই) বিকেলে আই নিউজের রিপোর্টার কামরুল হাসান শাওন জানান- ওইদিন সকালে আগনসী গ্রামে বানরটি ধরা হয়।
স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সকাল ৯টার দিকে একটি গাছে এই বানর দেখা যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক বানরটি ধাওয়া করে আটক করেন। পরে একটি বাড়িতে লোহার শেকল দিয়ে বানটিকে আটকে রাখা হয়েছে।
স্থানীয় যুবক আফসার মাহমুদ বলেন, বানরটি গাছ থেকে পাশে ছোট খালে পড়ে যায়। সেখান থেকে আমরা বানরটিকে ধরেছি। বানটিকে লোহার শিকল দিয়ে আটকে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে।

গ্রামবাসীর হাতে বন্দি বিপন্ন বানর
আই নিউজের রিপোর্টার কামরুল হাসান শাওন বলেন, এটা দেখতে একটু ভিন্ন। সাধারণত আমরা পরিচিত যেসব বানর দেখি, তেমন নয়। বানরটি কারো কোনো ক্ষতি বা আক্রমণ করেনি। দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে, হয়তো খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে বিচ্ছিন্ন বানরটি।
মৌলভীবাজার বন বিভাগের (বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ) সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান শুক্রবার বিকেলে আই নিউজকে বলেন, বানর আটক করা হয়েছে- বিষয়টি আমরা জানিনা। আমরা এখনই উদ্ধার করার ব্যবস্থা করছি।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























