মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৮, ৪ জুলাই ২০২০
আপডেট: ০২:০৪, ৪ জুলাই ২০২০
আপডেট: ০২:০৪, ৪ জুলাই ২০২০
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১৩ জনসহ জেলায় ১৬ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে নতুন করে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদেরমধ্যে ১৩ জনের নমুনা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসাপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে।
বাকি তিনজেনের মধ্যে জুড়ীতে দু্ইজন এবং রাজনগরে একজন রয়েছেন।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় এ তথ্যগুলো নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫২২ জন। সুস্থ হয়েছেন ২৬৪ জন, মারা গেছেন ৫ জন। বর্তমানে করোনা পজিটিভ আছেন ২৫৮ জন।
জেলায় ৫২২ জন করোনা শনাক্তের মধ্যে মোট ৪৪ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।বর্তমানে হাসপতালে ২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৮ জন।
এ পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৯৯২ জনকে। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮০৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬ জন।
সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বলেন- কোনো মানুষই করোনা সন্দেহের আওতার বাইরে নয়, সবাই এখন উচ্চ ঝুঁকিতে আছেন। প্রত্যেককেই অতিমাত্রায় সচেতন হতে হবে। সচেতনতান ছাড়া বাঁচার উপায় নাই।
এইচকে/আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























