ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৭, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:২৯, ৫ জুলাই ২০২০

জুড়ীতে ইয়াবাসহ দুইজন আটক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শনিবার রাতে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের নলডুরি এলাকার মৃত মাতব্বর আলীর ছেলে মো. মুমিন আহমদ (৩৫) ও কৃষ্ণ নগর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে জহিরুল ইসলাম (৩৫)।

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর (ক) ধারায় মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়