ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:৪৭, ৫ জুলাই ২০২০

মৌলভীবাজারে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় নতুন করে আরো ৩৫ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

রোববার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় এ তথ্যগুলো নিশ্চিত করেছে। জানা গেছে চলতি মাসের ১ এবং ২ তারিখের প্রেরণকৃত নমুনায় নতুনদের করোনা শনাক্ত হয়েছে।

নতুনদের মধ্যে সদরে ১২ জন, রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ৭ জন, জুড়ীতে ২ জন, কমলগঞ্জে ৩ জন,  শ্রীমঙ্গলে ৩ জন এবং  বড়লেখায় ৩ জন রয়েছেন। 

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৭ জনে।মোট আক্রান্তের মধ্যে  সুস্থ হয়ে উঠেছেন ২৭৭ জন, মারা গেছেন ৪ জন।   

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়