মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ৫ জুলাই ২০২০
আপডেট: ১১:৪৪, ৬ জুলাই ২০২০
আপডেট: ১১:৪৪, ৬ জুলাই ২০২০
সরকারি পাটকল বন্ধের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ
সরকারি পাটকল বন্ধের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে জোটের কেন্দ্রীয় অবরোধ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ—সভাপতি বিশ্বজিৎ নন্দি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সংগঠক রায়হান আনসারী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনুমা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর।
সমাবেশে বক্তারা পাটকল বন্ধের এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং রাষ্ট্রায়ত্ত পাটকল শিল্পের আধুনিকায়ন এর দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























