ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

প্রকাশিত: ১৬:২৬, ৬ জুলাই ২০২০

মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যাওয়া বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া হাফিজ মোহাম্মদ করোনা আক্রান্ত ছিলেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ৯০ বছর বয়সী হাফিজ মোহাম্মদ। পরে ওইদিন বিকেলের দিকে হাসপতালে তার মৃত্যু হয়ে। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা।

তখন  হাফিজ মোহাম্মদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে আই নিউজকে জানিয়েছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো।

আজ সোমবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজে নমুনা রিপোর্টে হাফিজ মোহাম্মদের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এ নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ জন।  জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। সুস্থ হয়েছেন ২৮২ জন।

আইনিউজ/ইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়