ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ৭ জুলাই ২০২০
আপডেট: ১৩:২৮, ৭ জুলাই ২০২০

ট্রেনে কাটা পরে শ্রীমঙ্গলে এক নারীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মঙ্গলবার ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬ টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের আউটার সিগন্যাল এলাকায় সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

মৃত নারীর নাম মোসা. বিলকিছ বেগম (৪০)। তার বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার উপপরিদর্শক (ওসি) আলমগীর হোসেন।

তিনি জানান, নিহত বিলকিছ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বসবাস করতেন আউটার সিগন্যাল সংলগ্ন বস্তিতে। নিহত নারীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়