আপডেট: ১৮:২৯, ৭ জুলাই ২০২০
মৌলভীবাজারে মোট ৫৭৫ জনের করোনা শনাক্ত, নতুন ১৮
মৌলভীবাজারে নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯ জনের নমুনা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসাপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে।
বাকি ৯ জনের মধ্যে কমলগঞ্জে ৬ জন, সদর উপজেলায় ১ জন, কুলাউড়ায় ১ জন এবং রাজনগরে ১ জন রয়েছেন।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় এ তথ্যগুলো নিশ্চিত করেছে।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৭৫ জন। সুস্থ হয়েছেন ৩১৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১ জন। জেলায় সর্বমোট মারা গেছেন ৬ জন। বর্তমানে করোনা পজিটিভ আছেন ২৬২ জন।
জেলায় ৩১৩ জন সুস্থ রোগীর মধ্যে বাড়িতে হোম আইসোলেশনে সুস্থ হয়েছেন ২৮৬ জন। বাড়ি মৃত্যুবরণ করেছেন ৪ জন। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছে ২৩৪ জন করোনা রোগী।
জেলায় ৫৭৫ জন করোনা শনাক্তের মধ্যে মোট ৫১ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।এরমেধ্যে বর্তমানে হাসপতালে ২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। মারা গেছেন ২ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে কেউ ভর্তি হননি।
সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বলেন- কোনো মানুষই করোনা সন্দেহের আওতার বাইরে নয়, সবাই এখন উচ্চ ঝুঁকিতে আছেন। প্রত্যেককেই অতিমাত্রায় সচেতন হতে হবে। সচেতনতান ছাড়া বাঁচার উপায় নাই।
আইনিউজ/ এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























