ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৮ জুলাই ২০২০
আপডেট: ২২:০৩, ৮ জুলাই ২০২০

মৌলভীবাজারে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৩৩ জন, মৃত্যু ১

মৌলভীবাজারে নতুন করে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ এই তথ্যটি আইনিউজকে নিশ্চিত করেছেন। 

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১৬ জন আক্রান্ত রয়েছেন। 

আক্রান্তদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গলের কালাপুর এলাকার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি উপসর্গ নিয়ে মারা যান গতকাল মঙ্গলবার, ৭ জুলাই। মারা যাওয়ার পর নমনুা সংগ্রহ করা হয়। আজ পজিটিভ রেজাল্ট আসে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়