বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৩:০১, ১১ জুলাই ২০২০
বড়লেখায় করোনায় প্রথম মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা করোনাভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক তবারক আলী (৭৮) মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তিনি মারা যান।
উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। মারা যাওয়া ওই শিক্ষকের বাড়ি পৌরসভার বারইগ্রাম (মহুবন্দ) এলাকায়। তিনি ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এদিকে শনিবার (১১ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই শিক্ষকের লাশ দাফন করেছে মৌলভীবাজার ইকরামুল মুসলিম ফাউন্ডেশন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া ওই শিক্ষক করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ৬ জুলাই তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। গত বুধবার (০৮ জুলাই) রাতে তাঁর নুমনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। পরদিন সকালে তার বাড়ি লকডাউন করা হয়। অবস্থা খারাপ হওয়ায় গতকাল শুক্রবার তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতেই তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে- হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। উপজেলায় এই প্রথম করোনা পজিটিভ হয়েই একজনের মৃত্যু হলো। তিনি বলেন, বড়লেখায় এ পর্যন্ত ৬৫ করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪০ জন সুস্থ্য হয়েছেন।
আইনিউজ/এজে লাভলু/টিএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























