বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৮
মৌলভীবাজারের বড়লেখায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৪ হাজার ৮৩৯ টাকা ও ২টি জুয়া খেলার বোর্ডসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কান্দিগ্রামের মৃত ইরমান আলীর পুত্র মো.শাহজাহান (৫২), একই উপজেলার কবিরা গ্রামের ইমাম উদ্দিনের পুত্র কামাল হোসেন (৩০), কবিরা গ্রামের সইম আলীর পুত্র ওয়াছিম আলী (২২), কবিরাগ্রামের মুহিবুর রহমানের পুত্র বাবুল আহমদ (৩২), ইটাউরি গ্রামের সোহাগ আহমদের পুত্র শামীম আহমদ (২৮), কান্দিগ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র আলিম উদ্দিন (৩২), কান্দিগ্রামের মনাফ আলীর পুত্র আইসেন (৩৩) এবং বিয়ানীবাজার উপজেলার দক্ষিণপাড়িয়া বহর (জলঢুপ) গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের পুত্র সালাহ উদ্দিন (৩৩)।
এদিকে শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে এক বোতল ভারতীয় মদ ও ৮ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ (২১) নামে একযুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় উপজেলার কবিরা এলাকায় বন্ধন ব্রিক ফিল্ডের শ্রমিক বসবাসের ঘরে কতিপয় লোক জুয়া খেলছে। খবর পেয়েই শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশপরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানেঅভিযান চালিয়ে তাদের আটক করেন।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতে মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি/এজে লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























