নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২১, ১২ জুলাই ২০২০
মৌলভীবাজারে অনলাইন পশুর হাটের উদ্বোধন
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজারে শুরু হয়েছে অনলাইন পশুর হাট। রোববার (১১ জুলাই) মৌলভীবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অনলাইন পশুর হাট উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসেনর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।
সভায় বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাস্তায় গরুর হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন করোনা সংক্রমণ রোধে এবার রাস্তায় পশুর হাট বসানো যাবে না। অনলাইনের মাধ্যমে গরু ক্রয়-বিক্রয় করা যাবে। তবে অন্যান্য বছরের মতো নির্ধারিত স্থানে পশুর হাট বসবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























