নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৭, ১২ জুলাই ২০২০
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনা শনাক্ত নেই
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া যায় নি। রোববার (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। তবে সেই সময় নতুন কারো শনাক্ত হওয়ার খবর পাওয়া যায় নি।
বর্তমানে মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬৫৭ জন। এদের মধ্যে সদরে ১৯ জন, রাজনগরে ৪৭ জন, কুলাউড়ায় ১১০ জন, বড়লেখায় ৫৫ জন, কমলগঞ্জে ৭৪ জন, শ্রীমঙ্গলে ৬৪, জুড়ীতে ৫৬ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ২৩১ জন রয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৬৪ জন এবং মারা গেছেন ৮ জন। সম্পূর্ণ জেলায় হাসপাতালে চিকিসাৎধীন আছেন ৬০ জন।
জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৩ হাজার ৭৭ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৫৮ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























