ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪৭, ১৩ জুলাই ২০২০

মৌলভীবাজারে আরও ২৩ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) সিভিল সার্জন স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন শনাক্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন করোনা রোগী। তবে সেই সময় মৌলভীবাজার জেলায় কেউ মারা যান নি।

নতুনদের মধ্যে সদরে ২ জন, কুলাউড়ায় ৪ জন,কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ১ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ১২ জন রয়েছেন।    

বর্তমানে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮০ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭৭ জন এবং মারা গেছেন ৮ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়