ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১৫:২৯, ১৩ জুলাই ২০২০

মৌলভীবাজারে ৩৭৭ জনের করোনা জয়

দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও বাড়ছে করোনা সংক্রমণ। এখন পর্যন্ত জেলাটিতে প্রায় সাতশ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

তবে আক্রান্তের পাশাপাশি করোনাজয়ীর সংখ্যাও বাড়ছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় জেলাটির ১৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে মৌলভীবাজার জেলায় করোনামুক্ত হয়েছেন ৩৭৭ জন।

সুস্থ রোগীদের মধ্যে সদরে ৯ জন, রাজনগরে ২৭ জন, কুলাউড়ায়  ৮৮ জন, বড়লেখায় ৩৪  জন, কমলগঞ্জে ৫১ জন, শ্রীমঙ্গলে ৫২ জন, জুড়ীতে ৪৮ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬৮ জন করোনাকে জয় করেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জনসহ মৌলভীবাজারের সকল উপজেলা মিলিয়ে মোট ৬৮০ জন করোনার প্রকোপে পড়েছেন। যাদের মধ্যে ৮ জন করোনার লড়াইয়ে হেরে প্রাণ দিয়েছেন।

মোট আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬০ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়