ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৮, ১৪ জুলাই ২০২০

এম এ সালাম এর সাংবাদিকতার অর্ধশত বর্ষ উদযাপন

এম এ সালাম এর সাংবাদিকতার অর্ধশত বর্ষ উদযাপন ও প্রবীণ সাংবাদিক সম্মাননা দিলো ইমজা।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস‍্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস‍্য নেছার আহমদ।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।

প্রবন্ধ পাঠ করেন, রাজনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রজত কান্তি গোস্বামী।

এর আগে ফুল দিয়ে প্রধান অতিথি এবং সম্মাননাপ্রাপ্ত সাংবাদিককে শুভেচ্ছা ও উত্তরীয় পড়িয়ে দেন, আকমল হোসেন নিপু, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সৈয়দ মহসিন পারভেজ, বকসি মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, ফেরদৌস আহমেদ, জুলফিকার আলী ভূট্টু, আমির প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালেরকন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, বকসি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি এস এম উমেদ আলী,  সাবেক সম্পাদক ও দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি,

অনুষ্ঠানে অন‍্যান‍্য সংবর্ধিত ব‍্যক্তিরা হলেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, গোলাম মুহিত খান, হারুনুর রশীদ ও মো. আব্দুল মান্নান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়