ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

প্রকাশিত: ০২:৩০, ১৫ জুলাই ২০২০

বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে৷

নিহত দুই শিশুর নাম মারিয়া ও রেশমী, তাদের বয়স পাঁচ বছর৷

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মারিয়া ও রেশমী মঙ্গলবার বিকেলে ঘরের পাশে খেলছিলো।সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা ঘরে ফিরে না আসলে তাদের খোজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন৷ একপর্যায়ে তাদের বাড়ীর পাশের পুকুরে মৃত শিশু দুটির মরদেহ ভেসে ওঠে৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, মৃত দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে৷ মৃত শিশু দুটির পরিবার যদি আবেদন করে তাহলে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়