জুড়ী প্রতিনিধি
জুড়ীতে ভাইস চেয়ারম্যানসহ নতুন ৮ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও তার স্ত্রীসহ নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে এদের করোনা শনাক্তের রিপোর্ট আসে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, গত ১১ জুলাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রী, মহিলা বিষয়ক অফিসের সহকারীসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ জুলাই ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়।
করোনায় আক্রান্তদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, তার স্ত্রী রুপালী দাস, মহিলা বিষয়ক কার্যালয়ের একজন, কমিউনিটি স্বাস্থ্য কার্যালয়ের একজন, গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের ১ জন, জায়ফর নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ১ জন এবং অপরজন এনজিওকর্মী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, এই নিয়ে জুড়ী উপজেলায় করোনা পজিটিভ হয়েছেন মোট ৬৫ জন।যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪ জন। হোম আইসোলেশনে আছেন ১১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























