নিজস্ব প্রতিনিধি
সংসার করা হলো না পুলিশ সদস্য নুর উদ্দীনের
বিয়ের পরে সুখের সংসার করা হল না মৌলভীবাজারের কমলগঞ্জের ছেলে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) পশ্চিম বিভাগে কর্মরত পুলিশ সদস্য নুর উদ্দীনের (২২)।
পনেরো দিনের ছুটি নিয়ে গত ১ জুলাই বাড়িতে এসে ১০ জুলাই বিয়ে করেছিল পুলিশ সদস্য নুর। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার ভোর রাত ৪ টায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত নুর উদ্দিন উপজেলার আদমপুর ইউপির কোনাগাঁও গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে।
জানা যায়, পারিবারিক সিদ্ধান্তে পুলিশ সদস্য নুর উদ্দীন গত ১ জুলাই আদমপুর ইউনিয়নের কোণাগাঁও আসেন। বাড়িতে এসে গত ১০ জুলাই একই গ্রামে বিয়ে করেন। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার ভোরে তিনি অসুস্থ বোধ করলে তার স্ত্রী বাড়ির সবাইকে ডেকে আনার পর তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত ডাক্তার অভিজিৎ সিংহ বলেন, হাসপাতালে মৃত নিয়ে আসা হয়েছিল তাকে। তবে মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্ত করলে জানা যাবে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার সকালে পুলিশ সদস্যরা কোনাগাঁও মৃত পুলিশ সদস্য নুর উদ্দীনের বাড়িতে গিয়েছিল। তার মৃতদেহ দেখে অস্বাভাবিক কোন কিছু লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত এ মৃত্যু নিয়ে এ পরিবারের কারো কোন অভিযোগ নেই।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























