ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১৬ জুলাই ২০২০

শ্রীমঙ্গলে হিন্দু মহাজোটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

পর্যায়ে বৃক্ষ রোপন কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ দব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলা শাখার হিন্দু মহাজোটের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।

সোমবার(১৩ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক লিটন দেব, সহ. সা. সম্পাদক তিমির বণিক , সাংগঠনিক রাজ ঘোষ, সহ. সভাপতি চয়ন চন্দ, দপ্তর সম্পাদক অঞ্জন দেব, বাবুল দোষাদ, সহ. গণসংযোগ বিষয়ক সম্পাদক সুব্রত বণিক,সনেট দেব চৌধুরী,হ্রদয় দাশ(শুভ) ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, পুরো জুলাই ও সেপ্টেম্বর মাস জুড়েই মন্দির ভিত্তিক প্রাথমিকভাবে ৬০০ গাছের চারা রোপন করার লক্ষ নির্ধারন করা হয়েছে। প্রয়োজনে এ বৃক্ষরোপন কর্মসূচীর কলেবর আরো বৃদ্ধি করা হবে বলে জানান সংগঠনটির সহ. সা. সম্পাদক তিমির বণিক।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়