ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

প্রকাশিত: ০১:২২, ১৬ জুলাই ২০২০
আপডেট: ০১:২৪, ১৬ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের আরো ৪৮ জনের করোনা শনাক্ত 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে মৌলভীবাজার জেলার ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৫জুলাই) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১১২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হা্সপাতালের উপর পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বুধবার এই ল্যাবে কতটি পরীক্ষা হয়েছে তাৎক্ষনিভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

নতুন শনাক্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া বুধবার ৮ জন চিকিৎসকেরও করোনা শনাক্ত হয় বলে জানা গেছে।

সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ৬ জন, বিয়ানীবাজারে ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ১ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন, বিশ্বনাথে ১ জন রয়েছেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়