মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৫৪, ১৬ জুলাই ২০২০
নাগরিকদের মাস্ক পড়িয়ে দিলেন মেয়র, কাউন্সিলররা
অধিকাংশ লোকের মুখে মাস্ক নাই। মানছেন না স্বাস্থ্যবিধি। এ অবস্থায় নাগরিকদের মাস্ক পড়িয়ে দিলেন মেয়র, কাউন্সিলররা।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে সচেতনতামূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে মৌলভীবাজার পৌরসভা।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম করা হয়। পৌরসভার সম্মুখ থেকে শুরু হয়ে পশ্চিমবাজার, এসআর প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয় এই কার্যক্রম। এ সময় প্রায় ৫শ’ নাগরিকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মেয়র ফজলুর রহমান, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মচারীরা শহরের দোকান মালিক, কর্মচারী, রিকশা ও সিএনজি চালিত অটো-রিকশা চালক, যাত্রী এবং পথচারীদের মুখে মাস্ক পড়িয়ে দেন।
মেয়র নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হবেন না। মনে রাখবেন এই মরণব্যাধি করোনাভাইরাস কার শরীরে রয়েছে তা কেউই জানেন না।’
তাই সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে প্রত্যেককে সচেতন থেকে জনসমাগমস্থলে মাস্ক পড়তে তিনি অনুরোধ জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন প্রমুখ।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























