মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার আউটার স্টেডিয়ামে বসবে বিশেষ কুরবানির পশুর হাট
মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপের মধ্যে ঈদ-উল-আজহার বিশেষ কুরবানির পশুর হাট বসবে মৌলভীবাজার আউটার স্টেডিয়ামে। চলবে ঈদের আগ পর্যন্ত ৫ দিন।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারের কুরবানির পশুর হাট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পশুর হাট বরাদ্দ দেওয়া জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত নির্ধারিত অফেরতযোগ্য সিডিউল মূল্য পরিশোধ করে মৌলভীবাজার পৌরসভা, জেলা প্রশাসকের কার্যালয় এবং সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রধান শাখা থেকে সিডিউল ক্রয় করা যাবে।
আগামী ২০ জুলাই থেকে ২৩ জুলাই মৌলভীবাজার পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত দরপত্র বাক্সে দুপুর ১টা পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে। দুপুর ২ টায় বাক্স খোলে উপস্থিত দরপত্র দাতাদের নিয়ে নিলাম ডাকা হবে। প্রথম তারিখে নিলাম সম্পন্ন হলে পরবর্তী সিডিউল বাতিল করা হবে।

মৌলভীবাজার পৌরসভার টেন্ডার বিজ্ঞপ্তি
আইনিউজ/তরিক/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























