ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ১৭ জুলাই ২০২০

মৌলভীবাজারে সুস্থ হয়ে উঠলেন ৪০৯ করোনা রোগী

মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল তিনদিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে মৌলভীবাজার জেলার অনেক করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে আটশ ছাড়িয়েছে।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ইতোমধ্যে সুস্থ হয়ে উঠছেন জেলাটির ৪০৯ জন করোনা রোগী। যার মধ্যে সদরে ৯ জন, রাজনগরে ৩৩জন, কুলাউড়ায় ৯৪ জন, বড়লেখায় ৪৩ জন, কমলগঞ্জে ৫১ জন, শ্রীমঙ্গলে ৫৪ জন, জুড়ীতে ৫০ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৭৫ জন করোনাকে জয় করলেন।

শুক্রবার (১৭ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এই সকল তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮১৭ জন। যাদের মধ্যে মারা গেছেন ৮ জন।

মোট আক্রান্তের মধ্যে সদরে ৩৩ জন, রাজনগরে ৫৭ জন, কুলাউড়ায় ১২৫ জন, বড়লেখায় ৬১ জন, কমলগঞ্জে ৮৮  জন, শ্রীমঙ্গলে ৮৩ জন, জুড়ীতে ৭২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৯৮ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন করোনা আক্রান্ত রোগী। মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১০৩ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়