মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৫২, ১৮ জুলাই ২০২০
মৌলভীবাজারে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ। এ সময় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগনের পাশে দাঁড়িয়েছেন।
জেলা আওয়ামী লীগ নেতা সজীব হাসান করোনা পরিস্থিতির শুরু থেকে চাঁদনীঘাট ইউনিয়নের হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন । এ ধরনের মানবিক কার্যক্রম এর মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান অতিথিরা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























