মৌলভীবাজার প্রতিনিধি
শনিবার মৌলভীবাজারে ২৮ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলায় শনিবার (১৮ জুলাই) রাতে নতুন করে আরও ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট ৮৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪০৯, প্রাণ হারিয়েছেন ১০ জন।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শনিবার (১৮ জুলাই) ওসমানীর ল্যাবে ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৫ জন, হবিগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ১২ জন। এছাড়া ওসমানীনগর উপজেলায় ২ জন এবং কানাইঘাট উপজেলায় একজন রয়েছেন।
এদিকে নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ৪৩৩ জনে। হবিগঞ্জে আক্রান্ত দাঁড়াল ১ হাজার ৫৫ জনে এবং মৌলভীবাজারে আক্রান্ত এখন ৮৪৫ জন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























