শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মিশন রোডের একটি মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে ৷
নিহত যুবকের নাম মো শাকিল আহমেদ(১৮)। সে শ্রীমঙ্গলের মাশাআল্লাহ মানিক ষ্টোরের মালিক ও শ্রীমঙ্গল পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মানিক আহমদের ছোট ভাই ৷ সোনা মিয়া রোডস্থ আলাবক্স মসজিদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এই যুবকের।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত যুবকের বাসার পাশেই আলাবক্স মসজিদ। সেখানে রোববার দুপুরের দিকে পুকুরে সাতার শেখার জন্য গিয়েছিলো সে ৷ সাতার শেখার এক পর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় হঠাৎ করে সে ডুবে যায় ৷
পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মিলে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায় ৷
এই ব্যাপারে শ্রীমঙ্গল থানার ইনচার্জ অফিসার আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন তার পরিবার। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি ৷
আইনিউজ/ এসএম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























