বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২১:৩১, ১৯ জুলাই ২০২০
বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মরলো তিন গরু
মৌলভীবাজারের বড়লেখায় একটি গোয়ালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ৩টি গরু মারা গেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলীগ্রামে উপজেলা তাঁতি লীগের সভাপতি ও ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে হঠাৎ সেমিপাকা গোয়ালঘরে আগুন লাগে। এ সময় গোয়ালে থাকা গরু হাঁকডাক ও লাফালাফি করতে থাকে। গরুর হাঁকডাক শুনে মহিউদ্দিন আহমদ গোলজার ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে আগুন দেখতে পান।
এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গোয়ালে থাকা একটি গাভিসহ তিনটি গরু মারা যায়। এর সাথে সেখানে রাখা একটি পানির পাম্প, ধান ভাঙার মেশিন, গাড়ির টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার রোববার বিকেলে বলেন,পূর্বশত্রুতার জেরে কেউ হয়তো তাঁর গোয়ালঘরে আগুন দিয়েছে। তা নাহলে এখানে আগুন লাগার কথা নয়। তিনটি গরুসহ গোয়ালে থাকা পানির পাম্প, ধান ভাঙার মেশিন, গাড়িরটায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে তাঁর প্রায় ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সফিউল আলম রোববার বিকেলে বলেন, রাতে আমরা আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফোনে জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে সেখানে আর যাওয়া হয়নি।
আইনিউজ/এসডিপি/এজে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























