কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে পাখিসহ শিকারী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে ১০টি পাখিসহ এক শিকারীকে আটক করেছে সেখানকার বনবিভাগ। জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রাম থেকে সেই শিকারীকে আটক করা হয়।
আটককৃত শিকারীর নাম আমির হোসেন (২৫)। সে শ্রীনাথপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে। আমির হোসেনের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় পাখির মধ্যে রয়েছে ৫টি বক, ৪টি ঘুঘু, একটি মাছরাঙা।
বনবিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হেসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক আমির হোসেনকে শনিবার রাতেই কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























