নিজস্ব প্রতিবেদক
ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের ৩০ জনের করোনা শনাক্ত
রোববার (১৯ জুলাই) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার মৌলভীবাজারের শনাক্ত ৩০ জনের মধ্যে সদরে ৮, রাজনগরে ১ জন, শ্রীমঙ্গলে ৪ জন, জুড়ীতে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন রয়েছেন।
আক্রান্তের সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ জন করোনা রোগী। সুস্থ হওয়া সকলেই মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা। তবে সেই সময়ে জেলাটিতে কোনো করোনা সংক্রমিত ব্যক্তি মারা যান নি।
বর্তমানে মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬৯ জনে। এর মধ্যে সদরে ৪১ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১২৮ জন, বড়লেখায় ৬২ জন, কমলগঞ্জে ৮৮ জন, শ্রীমঙ্গলে ৯১ জন, জুড়ীতে ৭৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩২৪ জন রয়েছেন।
এদিকে জেলায় বর্তমানে করোনাজয়ী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ জন।
মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন করোনা রোগী। যার মধ্যে রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ২০ জন, বড়লেখায় ৬ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১১ জন এবং সদর হাসপাতালে ২৫ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























