ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধিথ

প্রকাশিত: ১৭:৪০, ২০ জুলাই ২০২০

জীবন বাঁচাতে বিজিবি ক্যাম্পে মায়া হরিণ

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জীবন বাঁচাতে ৪৬ বিজিবি সদর দপ্তরের আশ্রয় নেয় একটি মায়া হরিণ। ক্যাম্পের তাড়ের বেষ্টনী ডিঙ্গিয়ে হরিণটি ভেতরে ঢুকে পড়ে। বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
সোমবার সকালে এই ঘটনাটি ঘটে।
 
বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, আহত হরিণটিকে নিজেদের ক্যাম্পে দেখে বিজিবির সদস্যরা উদ্ধার করেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃর্পক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমরা আহত হরিণটিকে শুশ্রুষার সবরকম উদ্যোগ নিয়েছি। এটি পুরুষ মায়া হরিণ। পুরোপুরি সুস্থ হলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, হরিণটি আহত। দেখে মনে হচ্ছে মানুষের তাড়া খেয়ে সে বিজিবি ক্যাম্পে জীবন বাঁচাতে ঢুকে গেছে। নয়তো স্বাভাবিক অবস্থায় মানুষের পাশে আসতো না। 

শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ) মোনায়েম হোসেন বলেন, হরিণটির চিকিৎসা চলছে। সুস্থ হলে আমরা বনে অবমুক্ত করে দেব। 

শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্পের কয়েক কিলোমিটারের পাশেই রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। ক্যাম্পের সীমানায় চা বাগান। লাউয়াছড়া বনে মায়া হরিণের বসবাস। প্রায়ই চোরাশিকারিদের হাতে ধরা পড়ে হরিণ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়