ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ২০ জুলাই ২০২০

কমলগঞ্জে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে সদ্য সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান  করা হয়েছে। সোমবার (২০ জুলাই)  বেলা ১২টায় ইসলামিক মিশন শমশেরনগর কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসার রক্ষক মো. খাইরুল আমীন এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর ফিল্ড সুপারভাইজার
মো. ইকবাল হোসেন ও ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুর হক।

আলোচনা সভা শেষে ৯জন দু:স্থ মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উল্লেখ্য, শমশেরনগর ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দু:স্থ মহিলাদের প্রতিবছর বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আইনিউজ/এসডিপি/ এনএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়