ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ২০ জুলাই ২০২০
আপডেট: ২১:৫৮, ২০ জুলাই ২০২০

শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ মাদক ডিলার গ্রেফতার

সোমবার (২০ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ মাদকের এক ডিলার গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এস আই মো. ফরিদ মিয়া ও এএস আই নজরুল ইসলাম, আকরাম আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযানটি পরিচালনা করেন।

জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ দেব বাড়ী রাস্তার বিপরীত পার্শ্বে কাছিম উল্লাহর মার্কেট ও বাসার ছাদ থেকে ২০ কেজি গাজা ও ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন মিয়া (৩৮) নামে এক মাদক ডিলারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মাধবপাশা এলাকার মৃত সিদ্দীক মিয়ার ছেলে। 

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়া দীর্ঘদিন ধরে  মাদক, গাজা, ও ইয়াবা ব্যবসা করে আসছিলো।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের (পিপিএম বার) নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়