নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের ৮৭০ করোনা শনাক্তের মধ্যে সুস্থ ৪৪৩
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এখন প্রতিনিয়তই শনাক্ত হচ্ছে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের আক্রান্তদের।
সোমবার (২০ জুলাই) ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের ১০ জনসহ সিলেট বিভাগের মোট ১১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়।
তবে সিভিল সার্জন কার্যালয় সূত্রে মৌলভীবাজার গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ জন। যিনি মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা।
মৌলভীবাজারে আক্রান্ত বাড়লেও সুস্থ হয়ে উঠছেন অনেকেই। ইতোমধ্যে জেলাটিতে সুস্থ রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৪৩ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এই সকল তথ্য তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জেলায় আক্রান্তের পাশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ করোনা রোগী। সুস্থদের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৬ জন এবং কমলগঞ্জে ১ জন রয়েছেন। তবে সেই সময় মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত কোনো ব্যক্তি মারা যান নি।
বর্তমানে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪৩ জন।
এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজার জেলায় মোট প্রাণহানি ঘটেছে ১০ জনের। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮১ জন কোভিড-১৯ রোগী।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























