ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ২২ জুলাই ২০২০
আপডেট: ০০:৪২, ২২ জুলাই ২০২০

নমিতা বুনার্জির জরাজীর্ণ কুড়েঘর এখন পাকা দালান

দরিদ্র চা-শ্রমিক নমিতা বুনার্জির জন্য ঘরটি নির্মাণ করে দিয়েছে সরকার

দরিদ্র চা-শ্রমিক নমিতা বুনার্জির জন্য ঘরটি নির্মাণ করে দিয়েছে সরকার

জরাজীর্ণ কুড়েঘর। মাটির দেয়াল আর শন-বাঁশের ছাউনি। একটি কক্ষেই থাকা-খাওয়া। ঝড়-বৃষ্টিতে ঘর ভাসে পানিতে। কনকনে শীতেও এ ঘরটাই ভরসা। মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা-বাগানের নমিতা বুনার্জি যেন জসীমউদ্দীনের কবিতার সেই আসমানির কথা মনে করিয়ে দিচ্ছিলেন।

আসমানি ঘর না পেলেও মৌলভীবাজারের নমিতা বুনার্জি পেয়েছেন আধুনিক পাকা দালান। দুইরুমের পাকা ঘরে আছে এটাচ্ড বাথ। আছে সুন্দর একটি বারান্দাও। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রায় চারলাখ টাকায় ঘরটি তৈরি করে দিয়েছে সরকার।

চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় নমিতা বুনার্জির জন্য সমাজকল্যাণ পরিষদের বাস্তবায়নে ঘরটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সমাজকল্যাণ পরিষদ, মৌলভীবাজার সদর। আর পুরো কাজটি সমন্বয় ও তদারকি করেছেন সদর উপজেলা নির্বাহি অফিসার মো. শরীফুল ইসলাম।"মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না"- প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সমাজকল্যাণ পরিষদ ঘরটি নির্মাণ করে দেয়।

সোমবার (২১ জুলাই) নমিতা বুনার্জির পাকা ঘরটি উদ্বোধন করেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এ ব্যাপারে পোস্ট দিয়ে বলা হয়- ‘আজকের দিনটি নমিতা বুনার্জির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। জরাজীর্ণ কুড়েঘরে, ঝড়-বৃষ্টিতে আর কষ্ট হবেনা তার। নমিতা বুনার্জি তার পরিবার নিয়ে আজ থেকে নতুন পাকা ঘরে বসবাস করবে।’

জরাজীর্ণ কুড়েঘর। মাটির দেয়াল আর শন-বাঁশের ছাউনিতে ছোট্ট ছেলেকে নিয়ে থাকতেন নমিতা বুনার্জি। ছবি : জেলা প্রশাসন

নমিতা বুনার্জি জানান, স্বামী মারা গেছেন। ছোট্ট একটা ছেলে। কষ্টের জীবন। শীত-বর্ষায় ভাঙা ঘরটাই ভরসা ছিলো। সরকার এসে এভাবে ঘর করে দেবে তিনি কল্পনাই করতে পারেন নি।

নমিতা এথন থাকেন পাকা দালানে

নমিতা এথন থাকেন পাকা দালানে। ছবি : জেলা প্রশাসন

সদর উপজেলা নির্বাহি অফিসার মো. শরীফুল ইসলাম (ইউএনও) আইনিউজকে বলেন, ‘আমরা খুব যত্ন সহকারে ঘরটা করে দিয়েছি। ঘরটা করতে পেরে তৃপ্ত বোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরটি করে দিয়েছি। উপজেলায় বিভিন্ন প্রকল্পে এমন অনেক অসহায় মানুষকে ঘরে করে দেওয়া হয়েছে।’

নমিতা বুনার্জির ঘরে বিদ্যুতে ওয়্যারিংও করে দেওয়া হেয়েছে। একটা ডিপ টিউবওয়েল করে দেওয়া হবে- জানালেন ইউএনও।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়