নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৪৯, ২২ জুলাই ২০২০
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা নয়শ ছুঁই ছুঁই
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল নয়শ এর কাছাকাছি।
বুধবার (২২ জুলাই) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে মৌলভীবাজারের করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার মৌলভীবাজারের বিভিন্ন জেলার নতুন ২৮ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে সদরে ৫ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৬ জন, বড়লেখায় ৩ জন, শ্রীমঙ্গলে ২ জন, জুড়ীতে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন করোনা রোগী। তবে সেই সময় কেউ মারা যাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন ২৮ জনসহ মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮ জনে। এর মধ্যে সদরে ৪৬ জন, রাজনগরে ৬১ জন, কুলাউড়ায় ১৩৪ জন, বড়লেখায় ৬৫ জন, কমলগঞ্জে ৮৯ জন, শ্রীমঙ্গলে ৯৩ জন, জুড়ীতে ৭৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৩৪ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট আক্রান্তের মধ্যে ৪৫৮ জন করোনা রোগী। আক্রান্তের মধ্যে মারা গেছেন ১০ জন কোভিড রোগী।
মৌলভীবাজার জেলায় এখন বর্তমানে ৮২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৫২ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৫৫ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























