ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২২ জুলাই ২০২০
আপডেট: ১৬:৫৭, ২২ জুলাই ২০২০

মৌলভীবাজারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মানববন্ধন

করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রসমূহ বন্ধ রয়েছে। ফলে কষ্টে জীবনযাপন করছেন এর সাথে সংশ্লিষ্টরা। 

তাই বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেসিক ট্রেড স্কিল ডেভেলপমেন্ট ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। 

বুধবার (২২ মে) বেলা ১১ টায় শহরের প্রেস ক্লাব প্রাঙ্গনে জেলার সকল কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরিচালক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ  মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে যারা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কর্মকর্তারা। করোনার এই মহামারীর সময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ বন্ধ থাকায় পরিচালক, প্রশিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তারা সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও সহায়তা পাননি। এই অবস্থায় তারা সহায়তা এবং আর্থিক প্রণোদনা প্রদানের জন্য সরকার ও জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

উক্ত মানববন্ধনে বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সদস্য-সচিব প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য কাজী মাহফুজুর রহমান। এছাড়াও বক্তব্য প্রদান করেন সম্মিলিত নাগরিক ফোরাম এর সভাপতি এবং চ্যানেল এস এর বার্তা প্রধান জনাব খালেদ চৌধুরী, আহবায়ক সুমন দেববর্মা, যুগ্ম আহবায়ক, সুজন কান্তি সিংহ, সদস্য মাহবুবুল হাসান স্মরণ, পলাশ মল্লিক, দেবাশীষ ভট্টাচার্য্য সহ অন্যান্য পরিচালকবৃন্দ। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আইনিউজ/ রণজিৎ জনি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়