ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৭, ২৩ জুলাই ২০২০
আপডেট: ১৩:৫৭, ২৩ জুলাই ২০২০

বড়লেখায় স্বাস্থ্য কর্মীর অনিয়মের তদন্ত শুরু

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. নূর নবীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে। সেই অভিযোগের জেরে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তাছাড়া বড়লেখা পৌর শহরে অবস্থিত হলি লাইফ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে সরকারি ওষুধ প্রাপ্তির বিষয়েও পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস গত সোমবার (২১ জুলাই) তিন সদস্যবিশিষ্ট এ দুটি কমিটি গঠন করেছেন। কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।

কমিটির সভাপতি হচ্ছেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, সদস্য সচিব আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার এবং সদস্য মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে। দুটি কমিটিতেই এই তিন কর্মকর্তা রয়েছেন।

বড়লেখা সদর ইউনিয়নের সাতকরাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন সম্প্রতি  মেডিকেল অফিসার (স্যাকমো) মো. নূর নবীর (রাজু) বিরুদ্ধে যথাযথ চিকিৎসা না দেওয়াসহ নানা অনিয়মের একটি লিখিত অভিযোগ এনেছেন।

অপরদিকে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বড়লেখা শহরে অবস্থিত হলি লাইফ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকারি ২ ভায়াল লিডোকেইন ইনজেকশন পাওয়া গেছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, মেডিকেল অফিসার মো. নূর নবীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং প্রাপ্ত ওষুধ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিনা, তা কমিটি তদন্ত করে দেখবে।’

এদিকে কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. নূর নবী (রাজু) লাইসেন্স বিহীন হলি লাইফ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের পরিচালক। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী মৌসুমী কিবরিয়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়