ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ২৩ জুলাই ২০২০
আপডেট: ১৪:২৯, ২৩ জুলাই ২০২০

মৌলভীবাজারে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ

মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখি সমৃদ্ধ দেশ গড়ি এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশীয় জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।  

বৃহস্পতিবার ( ২৩ জুলাই) সকালে মৌলভীবাজার পৌরসভা পুকুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে দেশীয় জাতের পোনা মাছ অবমুক্ত করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

রুই, কাতলা, মৃগেল প্রজাতির ৫০ কেজি পোনামাছ পৌরসভা পুকুরে অবমুক্ত করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাছের রিকাবদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, মৌলভীবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ।

২১ জুলাই থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করে পরামর্শ প্রদান, মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। এছাড়াও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা কর্মসূচি আগামী ২৭ জুলাই পর্যন্ত পালন করবে জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়