ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪৯, ২৩ জুলাই ২০২০

শ্রীমঙ্গলে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন

'সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রকৃতি সবুজ বাড়াই' এই শ্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীণ কালাপুর সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কাকিয়ায় বাজার উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, গ্রীন কালাপুর সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদস্য কামরুল হোসেন,সৈয়দ মোস্তাকিন, রাফি আহমেদ, তানিম হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। এসময় নিম, আমলকি, বহেরা, জলপাই, কাঁঠাল, জাম, কদম, শিমুল, নারিকেল, সুপারি সহ বিভিন্ন কাঠের গাছ রোপন ও বিতরণ করা হয়।

গ্রীণ কালাপুর এর সদস্য সচিব দেলোয়ার হোসেন জানান, কালাপুর ইউনিয়ন এর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃক্ষ রোপণ করা হবে এবং গ্রীণ কালাপুর এর সদস্যদের মধ্যে বিভিন্ন রকমের এক হাজার চারা লাগানো ও বিতরণ করা হবে।

আইনিউজ/এসডিপি/টি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়