ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ২৪ জুলাই ২০২০

শ্রীমঙ্গলে চা বাগান থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার

শুক্রবার (২৪ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানের একটি সেকশনে চা গাছের নিচে এক কৃষকের মৃতদেহ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

নিহত কৃষকের নাম নুরুল ইসলাম (৫০)। তিনি পাশবর্তী সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে।

নিহতের ভাই আবুল মিয়া জানান, তার ভাই গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেন নি। শুক্রবার সকালে আমরইল ছড়া চা বাগানের ৩ নং সেকশনে মৃত মানুষ পড়ে আছে এমন খবর পেয়ে লাশ দেখতে এসে দেখেন তার ভাইয়ের লাশ।

তিনি জানান, শেষ রাতেও বৃষ্টি হয়েছে। লাশের পুরো শরীরের কাপর শুকনো। তার ধারনা তাকে কোথাও মেরে ভোরবেলা এখানে ফেলে গেছে। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/টি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়