নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১৭:০৪, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১৭:০৪, ২৪ জুলাই ২০২০
মৌলভীবাজারে করোনার উপর গবেষণা আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশ
মৌলভীবাজার জেলার ৫১ জন কোভিড-১৯ উপসর্গ থাকা রোগীর ওপর করা একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী স্কলার্স জার্নাল অব এপ্লাইড মেডিকেল সায়েন্স।
জেলা সদর হাসপাতাল ও শহরের লাইফ লাইন হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের ল্যাবে প্রায় ৩ মাস পরীক্ষা নিরীক্ষার পর এই গবেষণাপত্রটি স্কলার্স জার্নাল অব এপ্লাইড মেডিকেল সায়েন্স তাদের জুলাই ইস্যুতে প্রকাশ করেছে।
সংশ্লিষ্ঠরা প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সন্দেহভাজন ৫১জন কোভিড রোগী যাদের লক্ষন আছে এবং যারা সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুমতিতে আরটি পিসিআর এবং বুকের সিটি স্ক্যান পরীক্ষা করিয়েছেন, তাদের নিয়ে এই গবেষণা কাজটি পরিচালিত হয়েছে। এতে যুক্ত ছিলেন, মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের রেডিওলজী এন্ড ইমেজিং বিভাগের চিকিৎসক ডা. মোঃ উবায়দুল ইসলাম, ডা. লায়লা রুবাইয়াত এবং দেশের ৫ মেডিকেল কলেজ ও ইন্সটিটিউট এর ৫ জনসহ ৭ রেডিওলজিস্ট। তারা জানান, মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে রোগীদের করোনার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা হয়েছে লাইফ লাইন হাসপাতালে।
গড়ে ৪৫ বছরের নারী পুরুষ যাদের উপসর্গের সময়সীমা ছিলো সাড়ে তিন থেকে ৫ দিন এবং জ্বর, কাশি, বুকে ব্যাথা ছিলো তাদের প্রায় সবারই সিটি স্ক্যান পরীক্ষায় রোগের উপস্থিতি ছিলো। অন্যদিকে, কারো কারো আরটি পিসিআর এর প্রথম স্যাম্পল পরীক্ষায় নেগেটিভ আসলেও ৩ থেকে৪ দিন পর স্যাম্পল পজিটিভ আসে। এতে দেখা যায়, এই গবেষণায় সিটি স্ক্যান এর সংবেদনশীলতা ৯৫.৪৫% আর আরটি পিসিআর এর ৮৬.৩৬%।
গবেষণা দলের প্রধান সমন্বয়ক ও মৌলভীবাজার সদর হাসপাতালের রেডিওলজী বিশেষজ্ঞ ডা. মোঃ উবায়দুল ইসলাম বলেন, মফস্বলে নানা সীমাবদ্ধতার মাঝেও আমাদের এই গবেষণা কাজ আলোর মুখ দেখেছে এতেই আমরা খুশি। মহামারীর সময়ে রোগীদের তথ্য উপাত্ত সংগ্রহ আর সিটি স্ক্যান এসবই ছিলো কঠিন কাজ। তারপরও আমরা পেরেছি।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়























