ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ২৫ জুলাই ২০২০
আপডেট: ১৪:২৭, ২৫ জুলাই ২০২০

মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ছাড়াল নয়শ

শুক্রবার (২৪ জুলাই) মৌলভীবাজার জেলায় আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়াল নয়শ।

শনিবার (২৫ জুলাই) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে মৌলভীবাজারের করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। 

সেখানে বলা হয়েছে,  শুক্রবার মৌলভীবাজারের বিভিন্ন জেলার নতুন ২০  জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সদরে ১ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ২ জন এবং  মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৯ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জেলার ১০ জন করোনা রোগী। তবে সেই সময় কেউ মারা যাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

নতুন ২০ জনসহ মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে। এর মধ্যে সদরে ৪৭ জন, রাজনগরে ৬২ জন, কুলাউড়ায় ১৩৭ জন, বড়লেখায় ৬৫ জন, কমলগঞ্জে ৯২ জন, শ্রীমঙ্গলে ৯৪ জন, জুড়ীতে ৭৮ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৪৩ জন রয়েছেন।    

মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট আক্রান্তের মধ্যে ৪৮২ জন করোনা রোগী। আক্রান্তের মধ্যে মারা গেছেন ১০ জন কোভিড রোগী। মৌলভীবাজার জেলায় এখন বর্তমানে ৮৫ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়