ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ২৬ জুলাই ২০২০
আপডেট: ১৩:৩০, ২৬ জুলাই ২০২০

মৌলভীবাজারে করোনাজয়ীর সংখ্যা পাঁচশ ছুঁই ছুঁই

মৌলভীবাজার জেলায় ইতোমধ্যে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা নয়শ ছাড়িয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে জেলাটিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে স্বস্তির খবর হচ্ছে মৌলভীবাজারে আক্রান্ত বাড়লেও সুস্থ হয়ে উঠছেন অনেকেই।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলার ১৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। নতুন সুস্থদের মধ্যে সকলেই মৌলভীবাজার সদর হাসপাতালের। তবে সেই সময় জেলার কেউ আক্রান্ত বা মারা যান নি।

রোববার (২৬ জুলাই) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জেলার করোনার সার্বিক পরিস্থিতি সম্পর্কিত এ সকল তথ্য জানা গেছে।

নতুন ১৩ জনকে নিয়ে মৌলভীবাজার জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। এর মধ্যে সদরে ১২ জন, রাজনগরে ৪৮ জন, কুলাউড়ায় ১১৩ জন, বড়লেখায় ৪৭ জন, কমলগঞ্জে ৬৪ জন, শ্রীমঙ্গলে ৬১ জন, জুড়ীতে ৫৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৯৬ জন রয়েছেন।  

এদিকে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১৮ জন। করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন জেলার ১০ জন কোভিড রোগী। বর্তমানে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন করোনা সংক্রমিত ব্যক্তি।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়