মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৪২, ২৬ জুলাই ২০২০
স্বাস্থ্যখাতের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মৌলভীবাজারে সমাবেশ
স্বাস্থ্যখাতে দুর্নীতি ও লুটপাটের কারণে করোনাকালীন সময়ে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে ধিক্কার দিবস পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।
রোববার (২৬ জুলাই) দুপুরে শহরের চৌমোহনায় সিপিবি মৌলভীবাজার জেলা কমিটি ধিক্কার দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু'র সভাপতিত্বে ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ছুরুক আহমেদ, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সুবিনয় রায় শুভ।
এসময় বক্তারা বলেন, করোনার এই দুর্যোগে বিশ্বব্যাপি যখন অসহায় মানুষের জীবন বাঁচাতে স্বাস্থ্যখাতগুলো শক্তিশালী ও কার্যকর করা হচ্ছে সেই সময় বাংলাদেশের উল্টোচিত্র। এখানে মানুষের জীবন নিয়ে ব্যবসা শুরু হয়েছে। লুটপাট অব্যবস্থাপনায় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতির কারখানায় পরিণত করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করা ও দায়িত্বে ব্যর্থদের অপসারণের দাবি জানান তারা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























